প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 15, 2026 ইং
চট্টগ্রাম রোটারি সেন্টারের নববর্ষ উদযাপন: প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জামান নিজাম

নিউজ ডেস্ক | চট্টগ্রাম
পহেলা বৈশাখ নববর্ষের উৎসব বাঙালি জাতির একমাত্র অসাম্পদায়িক চেতনা লালন করার দিন। এই দিন সকল ধর্ম-বণ-বিশ্বাস একই হয়ে সবাই বর্ণিল সাজে আনন্দ আয়োজন করে। এটা ঐতিহাসিক সত্য।
গতকাল চট্টগ্রাম রোটারি সেন্টার আয়োজিত ‘বাঙালির নিঃশ্বাস বাংলা সংস্কৃতি’ শীর্ষক আলোচনা সভায় সংসদ সদস্য সরওয়ার জামান নিজাম প্রধান অতিথি হিসেবে উপরোক্ত বক্তব্য রাখেন।
রোটারি সেন্টারের সভাপতি ওসমান গনি মনসুরের সভাপতিত্বে সেন্টারের নববর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব খন রঞ্জন রায়ের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক অধ্যাপক ফাতেমা জেবুন্নেছা।
চট্টগ্রামের ৫০টি রোটারি ক্লাবের সদস্য ও পরিবারবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন, পিডিজি আব্দুল আওয়াল, পিডিজি আব্দুল আহাদ, রীনা জামান, পিডিজি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, ডা. মাইনুল ইসলাম মাহমুদ, অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, একুশে পদকপ্রাপ্ত বংশীবাদক ক্যাপ্টেন আজিজুল ইসলাম, নুরুল আলম কিরন, মীর নাজমুল আহসান রবিন, সেক্রেটারি ওমর আলী ফয়সাল, আলী মাহাবুব প্রমুখ।
ন্যাশনাল কালচারাল একাডেমির শিল্পীদের পরিবেশনায় উদ্বোধনী নৃত্যের পর আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় নাচ, গান, আবৃত্তি, বাঙালি ফ্যাশন-শো পরিচালনা করেন শাওন পান্থ। রোটারি পরিবারের শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন শায়লা মাহমুদ। উপভোগ্য এই সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে বাঙালিয়ানায় পান্থা-ভর্তায় সবাই মধ্যাহ্য ভোজে অংশ গ্রহণ করেন
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট